শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দেশের সব জেলা পরিষদের জন্য ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের সব জেলা পরিষদের জন্য ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ২ জুন জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের অধীন ‘বিশেষ বরাদ্দ’ উপ-খাত থেকে দেশের জেলা পরিষদগুলোর অনুকূলে মোট ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা ছাড় করা হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে।সরকারি আদেশ অনুযায়ী, জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়