রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

১২০ কোটি টাকা হাতিয়ে বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক আবাসন প্রতিষ্ঠানের ডিএমডি

১২০ কোটি টাকা হাতিয়ে বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক আবাসন প্রতিষ্ঠানের ডিএমডি

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালানোর সময় ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (১০ মে) ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির মিডিয়া শাখা।সিআইডি জানায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’ উত্তরখান থানার কাছাকাছি ১০ কাঠা জমির ওপর ৯ তলাবিশিষ্ট (জি+৯) চার ইউনিটের একটি ভবন নির্মাণের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি ভবনের মোট ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায় এবং প্রতিটি শেয়ারের মূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করে।এই প্রলোভনে পড়ে বিভিন্ন গ্রাহক উত্তরা সেক্টর-৪ এলাকায় অবস্থিত কোম্পানির অফিসে গিয়ে শেয়ার কেনার উদ্দেশ্যে টাকা জমা দেন। পরে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়