রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রামে র‍্যাব এর ওপর হামলা, নিহত ১

মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রামে র‍্যাব এর ওপর হামলা, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। নিহত র‌্যাব সদস্য হলেন নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে যাওয়ার পর মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়।তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে র‌্যাব-৭-এর ৪৩ সদস্যের একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ আর এম মোজাফ্ফর হোসেন আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। রাত হওয়ায় আগামীকাল মঙ্গলবার হামলায় জড়িতদের গ্রেফতারে কীভাবে অভিযান পরিচালনা করা হবে, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়