
রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী Asaduzzaman Noor–কে জামিন দিয়েছেন হাইকোর্ট।রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন জামিনের বিরোধিতা করেন।এর আগে, মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী Mahbub Ali–কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে গত বছরের ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।