বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ মে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান।সভায় প্রধান অতিথি শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের অধ্যক্ষদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষা পরিদপ্তর-এর প্রধান সমন্বয়ক ও পরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর-এর মহাপরিচালকসহ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ
পাঠক প্রিয়