রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ই’য়া’বাসহ ছাত্রদলের সাবেক নেতা আটক পাথরঘাটায়

ই’য়া’বাসহ ছাত্রদলের সাবেক নেতা আটক পাথরঘাটায়

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ ছাত্রদলের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং স্থানীয় বাসিন্দা মো. আনসার উজ্জামানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাসা থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রাখা নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, অভি এক সময় ছাত্রদলের দায়িত্বে থাকলেও বর্তমানে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।পাথরঘাটা থানার ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়