রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরাতে পরিকল্পনা ছিল: মাসুদ উদ্দিন

জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরাতে পরিকল্পনা ছিল: মাসুদ উদ্দিন

এক-এগারোর সময়কার অন্যতম আলোচিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরী স্বীকার করেছেন, তিনি রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারকে সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তদন্তকারীদের কাছে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।তিনি বলেন, আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও সেনাপ্রধান না করায় ক্ষোভ থেকে তিনি খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান-কে গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়টিও তাঁর উদ্যোগেই হয়েছিল বলে জানা গেছে।মাসুদ উদ্দিনের ধারণা ছিল, এ ধরনের পদক্ষেপের ফলে খালেদা জিয়া চাপের মুখে তাঁদের শর্ত মেনে নিয়ে বিদেশে চলে যেতে বাধ্য হবেন। তবে শেষ পর্যন্ত তিনি অনড় অবস্থান নেন এবং দেশ ছাড়তে অস্বীকৃতি জানান।এছাড়া আরাফাত রহমান-কে গ্রেপ্তারের পেছনেও একই উদ্দেশ্য কাজ করেছে বলে উল্লেখ করা হয়—জিয়া পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।

সর্বশেষ
পাঠক প্রিয়