রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ‘মাদক সম্রাট’ বিল্লাল আটক

স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ‘মাদক সম্রাট’ বিল্লাল আটক

সাভারের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভয়ংকর মাদক সাম্রাজ্যের অবসান ঘটিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিল্লাল ওরফে ফান্টু বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল ওই এলাকার বাসিন্দা আব্দুল গনির ছেলে। তিনি সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।ডিবি পুলিশের তথ্যমতে, এক সময় এলাকার চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত বিল্লাল পরে মাদক কারবারে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী মহলের আশ্রয়ে তিনি এলাকায় ভয়ঙ্কর মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দেন। প্রায় দেড় দশক ধরে তিনি সাভারের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের সরবরাহ ও নিয়ন্ত্রণ করছিলেন।স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রছায়া থাকায় বিল্লালের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি কেউ। রাজনৈতিক প্রভাবই তাকে দীর্ঘদিন নির্বিঘ্নে অপরাধ কার্যক্রম চালানোর সুযোগ করে দেয়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, বিল্লাল সাভার পৌরসভার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও বর্তমানে কারাবন্দি রুবেল মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই সম্পর্কের কারণে এলাকায় তার প্রভাব আরও শক্তিশালী হয়।তিনি আরও বলেন, ক্ষমতার পালাবদলের পরও বিল্লাল নিজের অবস্থান ধরে রাখতে কৌশল পরিবর্তন করেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় গিয়ে পুনরায় মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লালের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়