রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

র‍্যাবের অভিযানে ছাগলনাইয়ায় ইউপি সদস্য আটক, উদ্ধার একনলা ব’ন্দুক ও কার্তুজ

র‍্যাবের অভিযানে ছাগলনাইয়ায় ইউপি সদস্য আটক, উদ্ধার একনলা ব’ন্দুক ও কার্তুজ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পশ্চিম দেবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মহামায়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য ওবায়দুল হক মজুমদার (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওবায়দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।এ ঘটনায় র‍্যাবের কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দিন আজাদ মোল্লা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়