রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আদমজিতে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী সোহাগসহ তিনজন আটক

আদমজিতে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী সোহাগসহ তিনজন আটক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আলোচিত সন্ত্রাসী সোহাগসহ তিনজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কদমতলীর আলোচিত সন্ত্রাসী সোহাগ (৩৪), তার সহযোগী আব্দুল জলিল (২৫) ও মো. পারভেজ (২৪)।নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি ক্যাম্প সূত্রে জানানো হয়, আটক সোহাগ এর আগে একটি সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণের দৃশ্য ভাইরাল হওয়ার পর আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাকে দুই সহযোগীসহ মাদকাসক্ত অবস্থায় আটক করা হলেও এ সময় কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, যৌথ অভিযানে আটক তিনজনকে মঙ্গলবার সকালে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জিজ্ঞাসাবাদ চলছে।উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সোহাগকে আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়