
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কামরুল হাসান তালুকদারকে বদলি করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, বিমানবন্দর থানার বর্তমান ওসি মোবারক হোসেন-কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। অপরদিকে ডিএমপির লাইনওয়্যার পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার-কে বিমানবন্দর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।