
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নারী-প্রধান পরিবারগুলোর সহায়তায় চালু করা হচ্ছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।আগামীকাল (মঙ্গলবার, ১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Tarique Rahman আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।আজ (সোমবার, ৯ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এই কর্মসূচির মাধ্যমে নারী-প্রধান পরিবারগুলোকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা ও সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।