রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আগের তুলনায় আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দেশের ইতিহাসে একটি চমৎকার নির্বাচন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সেনাপ্রধান বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন নির্বাচন সম্ভব হবে না। তবে সব সংশয় কাটিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।ডিসিদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হলে তা দ্রুত দেওয়া হবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালেই তারা দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে।তিনি আরও বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করায় জনগণের আস্থা আরও বেড়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।সম্মেলনে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সামরিক ও বেসামরিক প্রশাসনের এই সমন্বয় ভবিষ্যতে আরও জোরদার হবে, যা একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ৩ মে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়