রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
শিক্ষা

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’: কীভাবে করা হয় নীরব বহিষ্কার

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’: কীভাবে করা হয় নীরব বহিষ্কার

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রকাশিত ২০২৬ সালের নতুন পরীক্ষানীতিতে আবারও যুক্ত করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কারের বিধান।নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ব্যবস্থা কার্যকর করা হবে। কোনো পরীক্ষার্থী সরাসরি নকল করতে ধরা না পড়লেও, যদি সে পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করে—যেমন কথা বলা, বারবার চারদিকে তাকানো বা অন্যের উত্তর দেখে লেখার চেষ্টা করে—তাহলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ‘সাইলেন্ট এক্সপেল’ প্রয়োগ করতে পারবেন।এ ক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরে তার উত্তরপত্র বাতিল করে দেওয়া হয়।নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্র নির্দিষ্ট নিয়মে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষকের প্রতিবেদনের সঙ্গে তা গোপনীয় ফরমে প্রস্তুত করে ‘Reported’ উল্লেখসহ আলাদা প্যাকেটে জমা দিতে হবে।এছাড়া, নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক। বহিষ্কৃত শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে তার পরবর্তী উত্তরপত্রও বিশেষ পর্যবেক্ষণে পৃথকভাবে সংরক্ষণ করা হবে।উল্লেখ্য, সম্প্রতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে, যেখানে এই বিধানটি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়