রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রৌমারী সীমান্তে গুলির পর বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

রৌমারী সীমান্তে গুলির পর বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।ধরে নিয়ে যাওয়া যুবকের নাম মিস্টার আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী নো-ম্যান্সল্যান্ড এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি চক্র অবস্থান করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।এ বিষয়ে বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ঘটনাটির কথা শোনা যাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো জবাব দেয়নি।ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়