বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলা এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়ন এর তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় গিয়ে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না পেয়ে তারা কারখানাটি বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।পরে কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।মাহবুব রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পুলিশ এর সাঘাটা থানা থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তাদের হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়