রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নে এখনো সক্রিয় একটি গোষ্ঠী: রিজভী

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নে এখনো সক্রিয় একটি গোষ্ঠী: রিজভী

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে জন্য সারা দেশে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম মাঠপর্যায়ের কিছু কর্মকর্তার অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়