
২০১৩ সালে ফেনী শহরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদ-এর পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হচ্ছে।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্যোগে এবং আমরা বিএনপি পরিবার-এর তত্ত্বাবধানে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে। সংগঠনটির একটি প্রতিনিধি দল রোববার (১২ এপ্রিল) নির্মাণকাজের উদ্বোধন করবেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকায় হরতালের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ।তিনি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি দীর্ঘদিন ধরে নানা কষ্টে জীবনযাপন করে আসছিল বলে জানা গেছে।উদ্যোক্তারা জানান, পরিবারের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার অংশ হিসেবেই এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।