
অভয়নগর-এ চাঁদা না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, রোমান জুটমিল-এর মালিক মোহাম্মদ আলীর বাড়িতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্প-এর সদস্যরা ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।





