
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান।ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোড ডিবি কার্যালয়–এ রাখা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।জানা গেছে, তাকে জুলাইয়ের একটি হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।