রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

তর্কের জেরে কুমিল্লায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

তর্কের জেরে কুমিল্লায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাহিমা আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার জগতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে ফাহিমা আক্তার তার দুই সন্তানকে নিয়ে দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে স্বামী জহিরুল ইসলামের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার বিকেলে বাড়ির উঠানে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পার্স ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম ৪–৫ জন সহযোগীকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ফাহিমাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও ভগ্নিপতি শাহজালালকেও কুপিয়ে আহত করা হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান রাত ৮টার দিকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়