রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রতিমন্ত্রীর নামে ছড়ানো বক্তব্য ‘গুজব’: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীর নামে ছড়ানো বক্তব্য ‘গুজব’: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এসব অপতথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং এর কোনো ভিত্তি নেই।ভুয়া ফটোকার্ডগুলোতে দাবি করা হয়েছিল, ভারত ও বাংলাদেশ-এর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, প্রতিমন্ত্রী এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেননি।এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।প্রকৃতপক্ষে সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশ ও সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়।

সর্বশেষ
পাঠক প্রিয়