সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

“থানায় ঢুকে এভাবে নির্যাতন করা হলে আমরা কার কাছে যাব?”— আগৈলঝাড়া থানার ওসি মাসুদ

“থানায় ঢুকে এভাবে নির্যাতন করা হলে আমরা কার কাছে যাব?”— আগৈলঝাড়া থানার ওসি মাসুদ

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ক্ষোভ ও বিচার দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান। তিনি বলেন, “থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করলে আমরা কার কাছে যাব? পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে। একটি অভিযোগও যদি মিথ্যা প্রমাণিত হয়, এই পোশাক আর রাখব না।”বৃহস্পতিবার (৯ জুলাই) মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।ওসি মাসুদ খান বলেন, “এভাবে যদি প্রতিটি কাজে বাধা দেওয়া হয়, তাহলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। মাদক কারবারি ও অপরাধীদের কারণেই দেশের এই পরিস্থিতি। থানার ভেতরে ঢুকে এত মানুষকে নির্মমভাবে মারধর করা হয়েছে, এর বিচার চাই।”

সর্বশেষ
পাঠক প্রিয়