
চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকা থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার এবং কাঁচ ও লোহার পেরেকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত উপকরণগুলো বোমা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।