রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ শুরু

সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ শুরু

বর্তমান সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর উদ্যোগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।ভুয়া পরিচয় প্রতিরোধে সময়োপযোগী উদ্যোগসাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কয়েকটি ঘটনা ধরা পড়েছে। অতীতেও অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় ব্যবহার করে তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক প্রতারণার মতো কর্মকাণ্ড চালিয়েছে। নতুন অফিসিয়াল ডিউটি ভেস্ট প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করবে এবং ভুয়া পরিচয়ে প্রতারণা রোধে কার্যকর ভূমিকা রাখবে।কিউআর (QR) কোড–ভিত্তিক যাচাইকরণডিউটি ভেস্টে সংযুক্ত কিউআর (QR) কোড স্ক্যান করে সিআইডি সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে। এতে কেউ ভুয়া ভেস্ট তৈরি করে প্রতারণার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।রাত ও স্বল্প আলোতে বাড়তি নিরাপত্তাভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট সংযোজন করা হয়েছে। অন্ধকার বা স্বল্প আলোতে এগুলো প্রতিফলিত হয়ে দূর থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এর ফলে যানবাহনের হেডলাইট বা কম আলোতেও সদস্যদের উপস্থিতি সহজে শনাক্তযোগ্য হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং আভিযানিক কার্যক্রমে দ্রুত সমন্বয় সম্ভব হবে।আধুনিকতা, আরাম ও পেশাদারিত্বদীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য আরামদায়ক এবং পরিবেশ-সহনশীল উপকরণে ডিউটি ভেস্ট তৈরি করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে। পাশাপাশি বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের স্বাতন্ত্র্য এবং প্রাতিষ্ঠানিক পরিচয় আরও সুস্পষ্ট করেছে।সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে। আভিযানিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় ভেস্ট পরিধানের নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়