রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

তেল সংকটে বন্ধ মগবাজারের পেট্রল পাম্প, খোলা পাম্পে চালকদের দীর্ঘ ভিড়

তেল সংকটে বন্ধ মগবাজারের পেট্রল পাম্প, খোলা পাম্পে চালকদের দীর্ঘ ভিড়

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে পেট্রল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে। অধিকাংশ পাম্পে তেল না থাকায় অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে। আর যে কয়েকটি পাম্প খোলা আছে, সেগুলোতে তেল নিতে চালকদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালিবাগ, ফকিরাপুল, তেজগাঁওসহ আশপাশের বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে এবং তেল নিতে আসা চালকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।তেজগাঁও মোড়ে রাইড শেয়ারিং করা মোটরসাইকেলচালক আতিকুর রহমান বলেন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় যে দুই-একটি পাম্প খোলা আছে, সেগুলোতে অতিরিক্ত চাপ পড়ছে। সামনে ঈদ থাকায় অনেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বাড়তি তেল সংগ্রহের চেষ্টা করছেন।এদিকে মগবাজারের একমাত্র তেলের পাম্প যমুনা মইন মটরস বন্ধ রাখা হয়েছে। সকাল থেকেই সেখানে প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।পাম্পের কর্মচারী মো. নুর আলম জানান, শনিবার রাত পর্যন্ত তেল বিক্রি করার পর পাম্পে অকটেন ও ডিজেল শেষ হয়ে গেছে। নতুন করে কবে তেল আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।আরেক কর্মচারী খালেদ মাহমুদ বলেন, পাম্পের মালিক ও ম্যানেজার তেল সংগ্রহের জন্য ডিপোতে গেছেন। বর্তমানে ঢাকার যেসব পাম্প দীর্ঘদিন ধরে চালু রয়েছে, তারাই আগে ডিপো থেকে সিরিয়াল পাচ্ছে। তাদের পাম্প কিছুদিন বন্ধ থাকায় এখন ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না।তিনি আরও জানান, গতকালও ডিপোতে গিয়ে তেল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখন হেড অফিসে যোগাযোগ করা হয়েছে। আজ যদি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়, তাহলে পাম্প খুলে আবার বিক্রি শুরু করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়