
ঢাকা জেলা আওয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্প স্থবির রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার দুর্নীতি ও অদক্ষতার কারণে ঢাকার সকল উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে আছে।সূত্র বলছে, ঈদুল-উল-ফিতরের আগে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা নামের ঠিকাদারদের কাছ থেকে ৪০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এছাড়া, বিভিন্ন স্কুল প্রকল্প, কেরানীগঞ্জ প্রকল্প ও বান্দুরা ব্রিজের কাজ শেষ না করেই শতকোটি টাকা অগ্রিম বিল প্রদানের তথ্য পাওয়া গেছে।২০২৪-২৫ অর্থবছরের মোবাইল মেইনটেনেন্স কাজ না করেও ৫০ লক্ষ টাকার সিংহভাগ আত্মসাৎ এবং নিজ ভাই ও মেয়ের নামে সরকারি লাইসেন্সের মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগও রয়েছে।দুদক অভিযানে বান্দুরা ব্রিজ ও গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ না করে বিল প্রদানের প্রমাণ পেয়েছে। অফিসের কাজ না করে রাজনৈতিক দলের নেতাদের সাথে সময় কাটানো, অফিসের স্টাফদের হয়রানি এবং নিজের পছন্দের লোক দিয়ে অফিস চালানোর অভিযোগও রয়েছে।তার কর্মজীবনের ইতিহাসে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন ঠিকাদার ও সিনিয়র কর্মকর্তা তাকে পছন্দ করেন না।উল্লেখিত অভিযোগগুলো অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত পদক্ষেপ নিলে পুরো সত্য বেরিয়ে আসবে।