
পুলিশ সুপার (এসপি) পদে একযোগে ১০ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—বগুড়া, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, বরিশাল ও খাগড়াছড়ি।এছাড়া বিভিন্ন ইউনিটেও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।