রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ২২ দফা জরুরি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীর সঙ্গে ছবি তোলা, উপহার গ্রহণ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ প্রকাশ কিংবা কোনো রাজনৈতিক পক্ষের প্রতি সহানুভূতি দেখানো থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে মাঠপর্যায়ের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়