বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিল শাহজাহানপুর থানা পুলিশ

উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিল শাহজাহানপুর থানা পুলিশ

রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা নগদ ৭ লাখ টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।বুধবার সকাল ১১টায় শাহজাহানপুর থানায় আনুষ্ঠানিকভাবে টাকাগুলো প্রকৃত মালিক কাজী শহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।থানা সূত্রে জানা যায়, গত ১৯ মে শাহজাহানপুর থানার একটি বিশেষ টিম দায়িত্ব পালনকালে পরিত্যক্ত অবস্থায় নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাসহ বিষয়টি আদালতে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয়।পরবর্তীতে সবুজবাগের উত্তর বাসাবো প্রেস গলি এলাকার বাসিন্দা কাজী শহিদুল ইসলাম থানায় এসে টাকার মালিকানা দাবি করেন। এ সময় পুলিশ তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।আদালতের নির্দেশনা, পুলিশের তদন্ত এবং উপস্থাপিত প্রমাণাদি যাচাই-বাছাইয়ের পর টাকার প্রকৃত মালিক হিসেবে কাজী শহিদুল ইসলামের দাবির সত্যতা পাওয়া যায়। এরপর আদালতের আদেশ অনুযায়ী বুধবার তার কাছে ৭ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়।হারানো অর্থ ফিরে পেয়ে কাজী শহিদুল ইসলাম শাহজাহানপুর থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের আন্তরিকতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে হারানো অর্থ ফিরে পাওয়া তার জন্য স্বস্তিদায়ক ও প্রশংসনীয় একটি ঘটনা।

সর্বশেষ
পাঠক প্রিয়