রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
প্রবাস

সৌদি আরবে নিরাপত্তা স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদি আরবে নিরাপত্তা স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের সব অঞ্চলে দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলছে এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ আশ্বস্তকর—আল্লাহর অশেষ রহমতে।বিবৃতিতে আরও জানানো হয়, নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিত কার্যক্রমের আওতায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজ্যে বসবাসকারী নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে গুজব, ভুয়া তথ্য বা অজ্ঞাত উৎসের ভিডিও ও ক্লিপ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারিভাবে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়