শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
প্রবাস

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমার পর তাদের সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএই প্রেসিডেন্ট এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সংশ্লিষ্ট বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করেছিলেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দণ্ডিতদের ক্ষমার জন্য ইউএই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই ক্ষমা প্রদানের সিদ্ধান্ত আসে।ইউএই দূতাবাস আরও জানায়, এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রমাণ।

সর্বশেষ
পাঠক প্রিয়