রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

এই প্রথম খালেদা জিয়ার নামে সৌদি আরবে উট কোরবানি দিলেন আলহাজ্ব সৈয়দ জহির আহসান জাহিদ

খালেদা জিয়ার নামে সৌদি আরবে উট কোরবানি দিলেন ব্যবসায়ী জহির আহসান জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জিয়া পরিবারের সুস্থতা কামনায় সৌদি আরবে প্রথমবারের মতো উট কোরবানি দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সৈয়দ জহির আহসান জাহিদ। তিনি মোস্তফা ফাউন্ডেশন এবং ক্রাইম অব ২৪ মিডিয়ার চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলহাজ সৈয়দ জহির আহসান জাহিদ এর আগে ২০২৫ সালেও খালেদা জিয়ার জন্য সৌদি আরবে উট কোরবানি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পবিত্র রমজান মাসেও একই উদ্দেশ্যে তিনি তিনটি উট কোরবানি দেন। তাঁর এই উদ্যোগকে দানশীলতার এক ব্যতিক্রমী ও নজিরবিহীন পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে।

খালেদা জিয়ার পাশাপাশি তিনি তাঁর মরহুম পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমগ্র মুসলিম উম্মাহর সন্তুষ্টি কামনায় উট সদকা করেছেন।

রমজান উপলক্ষে ধর্মীয় সফরে তিনি সম্প্রতি মিসর ও আলেকজান্দ্রিয়া সফর করেন। সেখানে ইমাম হোসাইন (রা.)-এর মাজারসহ প্রায় ৫০ জনেরও বেশি ওলি-আল্লাহ, সাহাবি ও নবীদের মাজার জিয়ারত করেন তিনি।

মিসর সফর শেষে তিনি পবিত্র মক্কায় গিয়ে উমরাহ পালন করেন। সেখানে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। এছাড়া মদিনা শরিফে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও সালাম পেশ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্যও দোয়া করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়