রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশকনাশক কেমিক্যাল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশকনাশক কেমিক্যাল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে সিদ্ধেশ্বরী, মালিবাগ, মৌচাক ও খিলগাঁও এলাকায় বাসিন্দারা বলছেন, পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন অলিগলিতে, বিশেষ করে ১৯ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশার উপদ্রব তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য আমদানিকৃত কেমিক্যাল যথাযথভাবে প্রয়োগ না করে তা বিক্রি করে দেওয়ার মাধ্যমে একটি চক্র অবৈধভাবে লাভবান হচ্ছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কিছু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও মাঠপর্যায়ের কর্মীদের যোগসাজশে এসব অনিয়ম সংঘটিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি কেমিক্যাল কালোবাজারিতে বিক্রি করে অর্থ ভাগাভাগিরও অভিযোগ তুলেছেন কেউ কেউ।তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রমাণ প্রকাশ করা হয়নি।এ পরিস্থিতিতে নাগরিকরা Dhaka South City Corporation–এর সংশ্লিষ্ট বিভাগসহ উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আসবে।

সর্বশেষ
পাঠক প্রিয়