রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

মাথায় ৭ রাউন্ড গুলি করে ব্যবসায়ীকে হত্যা

মাথায় ৭ রাউন্ড গুলি করে ব্যবসায়ীকে হত্যা

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে বরফকলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রানা প্রতাপ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে পাশের একটি গলিতে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে পরপর ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়