রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ভিক্ষুকদের নামে বিকাশ-নগদ অ্যাকাউন্ট খুলে অভিনব প্রতারণা, দম্পতি গ্রেফতার

ভিক্ষুকদের নামে বিকাশ-নগদ অ্যাকাউন্ট খুলে অভিনব প্রতারণা, দম্পতি গ্রেফতার

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের সরকারি রেশন ও ভাতার প্রলোভন দেখিয়ে তাদের নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) অ্যাকাউন্ট খুলে অভিনব প্রতারণা চালাচ্ছিল এক দম্পতি। দীর্ঘদিন আড়ালে থাকার পর সিআইডির প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটনের পবা থানার এলাকায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় দম্পতির কাছ থেকে প্রতারণায় অর্জিত ২১ লাখ ৩০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং চারটি সিম কার্ড জব্দ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ভিক্ষুকদের সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের নামের সিম ও এমএফএস অ্যাকাউন্ট দম্পতির কাছে জমা রাখতে বাধ্য করা হতো। পরে সেই সিম ব্যবহার করে সম্ভাব্য ভুক্তভোগীদের ফোন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হতো।প্রথমিক তদন্তে দম্পতি অসংখ্য ব্যক্তির সঙ্গে একই কৌশলে প্রতারণা চালানোর কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান।

সর্বশেষ
পাঠক প্রিয়