সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও বিএনপি নেতা, অভিযান স্থগিত

অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও বিএনপি নেতা, অভিযান স্থগিত

নালিতাবাড়ী পৌর শহরে রাস্তার অবৈধ দখল উচ্ছেদে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয়েছেন ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় কয়েকজন নেতা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান সড়কের দুই পাশ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর আগে গত শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং নালিতাবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান শহরের প্রধান সড়কের দুই পাশ দখল করে রাখা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে প্রচারণা চালান।সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ কার্যক্রম শুরু করলে কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়