রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে প্রাণ গেলো বিএসএফ সদস্যের

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে প্রাণ গেলো বিএসএফ সদস্যের

বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) মধ্যরাতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তে নজরদারির সময় এ দুর্ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।বিএসএফ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন মিঠিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিনীত কুমার দুবে। ওই সময় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।খোলা আকাশের নিচে সীমান্তের জিরো লাইনের কাছে নজরদারির সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান এবং সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে বিএসএফ সূত্রে জানা গেছে।ঘটনার পর বিএসএফ সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ইউনিটে। সীমান্ত এলাকায় বিরূপ আবহাওয়ার মধ্যেও নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
পাঠক প্রিয়