রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অবৈধ নির্মাণ ও প্রতারণার অভিযোগে এম ইসলাম ফাউন্ডেশন, রাজউকের পদক্ষেপের দাবি

অবৈধ নির্মাণ ও প্রতারণার অভিযোগে এম ইসলাম ফাউন্ডেশন, রাজউকের পদক্ষেপের দাবি

রাজধানীর বাসাবো, শান্তিনগর, রাজারবাগ, কাকরাইল ও খিলগাঁও এলাকায় এম ইসলাম ফাউন্ডেশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, জমি দখল ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, এম ইসলাম ফাউন্ডেশন সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠান, মানুষের সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা ছাড়া কিছুই নয়।বিশেষ করে নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী ‘হাসিনা মঞ্জিল’-এর পাশে অনুমোদন ছাড়া জমি দখল ও একতলা ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্মাণ কাজ দোতলা পর্যন্ত পৌঁছেছে, ঢালাই সম্পন্ন হয়েছে, এবং এটি সম্পূর্ণ বিধিসিদ্ধ নকশা ছাড়া করা হচ্ছে।এ বিষয়ে সাব-ইন্সপেক্টর পর্যায়ের তদন্তও হয়েছে। অভিযোগকারীরা বলছেন, রাজউকের কিছু কর্মকর্তা এই অবৈধ কাজকে সাহায্য করছে, যার কারণে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।অভিযোগ অনুযায়ী, সাবেক ‘প্যারাডাইস’-এর মালিক মনিরুল ইসলাম একজন চিটার। তার বিরুদ্ধে ইতিমধ্যেই পিবিআইতে মামলা রয়েছে, এবং উচ্চ আদালতে জাল নকশার মামলা চলমান। তবুও সে সাহস করে কাজ চালিয়ে যাচ্ছে। হাইকোর্ট থেকে রায় মিলে গেলে ভবনটি অতি দ্রুত ভেঙে ফেলা হবে।সাথে অভিযোগ রয়েছে, মনিরুল ইসলামের একজন সহযোগী বিভিন্ন ফেসবুক পেইজ ব্যবহার করে মিথ্যা প্রমোশন ও বাটপারি চালাচ্ছে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং অবৈধ নির্মাণ কার্যক্রমকে স্বাভাবিক দেখানো যায়।পিবিআই-এর একজন সাব-ইন্সপেক্টর এই বিষয়ে তদন্ত পরিচালনা করছিলেন বলে জানা গেছে।এলাকাবাসী জানিয়েছেন, রাজউক যদি অবিলম্বে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা দাবি করেছেন, দ্রুত তদন্ত করে অবৈধ নির্মাণ বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়