সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ময়মনসিংহে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে ১৮০ কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু

ময়মনসিংহে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে ১৮০ কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু

ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পের আওতায় প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে ১ জানুয়ারি আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে।দুদকের উপপরিচালক রঞ্জিত কুমার কর্মকার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের সাবেক উপ-পরিচালক ফারজানা পারভিনসহ মোট ৮ জনের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, গৌরিপুর, ত্রিশাল, হালুয়াঘাট ও ফুলবাড়ীয়া উপজেলায় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নামে বরাদ্দকৃত বিপুল অঙ্কের সরকারি অর্থ জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।দুদক জানায়, বেনামী প্রশিক্ষক ও ভুয়া প্রশিক্ষণার্থীর নাম ব্যবহার করে ভূয়া বিল-ভাউচার প্রস্তুত করা হয়। সেইসব নথির মাধ্যমে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ডের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।চিঠিতে আগামী ২০ জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রকল্পের শুরু ও শেষের তারিখ, আবেদন ও প্রশিক্ষণার্থীর সংখ্যা, প্রশিক্ষণ ক্লাসের সময়সূচি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানী বিতরণের মাস্টাররোল, ব্যাংক হিসাব বিবরণী, ক্যাশবই, বরাদ্দপত্র এবং আইবাস++ সংক্রান্ত ব্যয়ের প্রতিবেদনের কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে সুবিধাভোগীর তালিকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীর নাম থাকার অভিযোগও উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়