রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

দুর্নীতির তদন্তের মধ্যেই চসিকের প্রকৌশলী দম্পতি বদলি: একজন ময়মনসিংহে, অন্যজন রংপুরে

দুর্নীতির তদন্তের মধ্যেই চসিকের প্রকৌশলী দম্পতি বদলি: একজন ময়মনসিংহে, অন্যজন রংপুরে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আলোচিত প্রকৌশলী দম্পতিকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে তাঁদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।​এর আগে গত ৯ জুলাই এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠলে তার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। তদন্ত প্রক্রিয়া চলাইমান থাকা অবস্থাতেই তাঁদের এই বদলির আদেশ এলো।​বদলির নির্দেশনার মূল বিষয়সমূহ:​বদলীকৃত কর্মকর্তা: চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তা।​নতুন কর্মস্থল: মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এবং মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে (রসিক) পদায়ন করা হয়েছে।​যোগদানের সময়সীমা: আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তাঁরা সরাসরি ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থল থেকেই তাঁরা বেতন-ভাতাসহ অন্যান্য প্রশাসনিক ও পদোন্নতিসংক্রান্ত সুবিধা পাবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়