রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী মোকতাদিরের আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী মোকতাদিরের আয়কর নথি জব্দের নির্দেশ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী-এর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলার তদন্তে তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়কর নথি জব্দের আবেদন জানিয়ে আদালতে উল্লেখ করে, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার শুরু থেকে হালনাগাদ আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা প্রয়োজন।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে বলা হয়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে তদন্তাধীন।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।

সর্বশেষ
পাঠক প্রিয়