রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে ‘গভীর ষড়যন্ত্র’?

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে ‘গভীর ষড়যন্ত্র’?

সম্প্রতি পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের একাধিক মেধাবী কর্মকর্তার পদোন্নতি আটকে দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। অভিযোগে বলা হচ্ছে, পুলিশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে নিজেদের অনুগত ব্যক্তিদের বসিয়ে পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।বিশ্লেষকদের মতামতনিরাপত্তা বিশ্লেষক ও সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে যারা পুলিশ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে এভাবে ঢালাও অভিযোগ তোলা হলে পুলিশ সংস্কার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তারা মনে করেন, এখনই যদি এসব ষড়যন্ত্রমূলক তৎপরতা প্রতিহত করা না যায়, তাহলে প্রশাসনে আবারও দলীয়করণের পুরোনো ভূত চেপে বসার আশঙ্কা রয়েছে।জনমনে ওঠা প্রশ্নসাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে—যেসব কর্মকর্তা বিগত ১৫ বছর ধরে রাজনৈতিকভাবে নিগৃহীত ছিলেন এবং প্রকাশ্যে স্বৈরাচারবিরোধী অবস্থানে অনড় থেকেছেন, তাদের বিরুদ্ধেই হঠাৎ করে কেন দুর্নীতির অভিযোগ উঠছে?অনেকের আশঙ্কা, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেন কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। এ ক্ষেত্রে প্রশাসন, নাগরিক সমাজ ও সচেতন মহলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়