সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জুমার নামাজে জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা, পরে পুলিশের হাতে সোপর্দ

জুমার নামাজে জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা, পরে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজের সময় দান করার নামে ৫০০ টাকার দুটি জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দেন বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (১৯ জুন) মহানগরীর গাছা থানার অধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে মুসল্লিরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। শনিবার (২০ জুন) সকালে জাল নোটসহ তাকে আদালতে পাঠানো হয়।আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করার কথা বলে বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে নোট দুটি পরীক্ষা করা হয়। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন যে নোট দুটি জাল।বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপস্থিত মুসল্লিরা তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

সর্বশেষ
পাঠক প্রিয়