সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) এবং ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এম এ তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে তা জমা দেননি।

এ ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন এবং নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। গেট খুললে তারা ঘরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন।
একপর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুইজনকে আটক করে। এসময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি ও ভিডিও রেকর্ডিংয়ের একটি ছোট ক্যামেরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়