
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী সদস্যদের পুরস্কার প্রদান করেন এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বক্তব্য শোনেন। তিনি সদস্যদের আবেদন ও সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান।পরবর্তীতে অপরাধ পর্যালোচনা সভায় মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। অনুদ্ঘাটিত মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।