রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রাজশাহীতে এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, কোটি টাকার সম্পদে অসঙ্গতির অভিযোগ

রাজশাহীতে এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, কোটি টাকার সম্পদে অসঙ্গতির অভিযোগ

রাজশাহীতে এক সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন—সহকারী পুলিশ সুপার মির্জা আব্দুস সালাম (৫৭) ও তার স্ত্রী শাহানা পারভীন (৪৮)। মির্জা আব্দুস সালাম বর্তমানে গোদাগাড়ী সার্কেলে কর্মরত রয়েছেন।দুদকের তদন্তে জানা গেছে, শাহানা পারভীনের বৈধ আয়ের পরিমাণ ৭ লাখ ১৪ হাজার টাকা। কিন্তু পারিবারিক ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। এ হিসেবে প্রায় ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে দুদক।মামলার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়