রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পাবনায় দিনে-দুপুরে ১২ লাখ টাকার গহনা চু’রি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

পাবনায় দিনে-দুপুরে ১২ লাখ টাকার গহনা চু’রি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

পাবনার চাটমোহরে দিনের বেলায় একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যস্ত এলাকায় এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।জানা যায়, সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে পৌর সদরের মির্জা মার্কেট এলাকায় অবস্থিত ‘তামিম জুয়েলার্স’-এর তালা ভেঙে চুরি সংঘটিত হয়। চোরের একটি সংঘবদ্ধ দল দোকানে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ১২ লাখ টাকার সোনা ও রুপার গহনা নিয়ে পালিয়ে যায়।দোকানের মালিক তৌহিদুল ইসলাম জানান, তিনি অল্প সময়ের জন্য খাবার খেতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন দোকানের তালা ও সিন্দুক ভাঙা এবং ভেতরের সব গহনা উধাও।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজে ছয় সদস্যের একটি দলকে শনাক্ত করা গেছে। চাটমোহর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। উল্লেখ্য, এর আগেও ২০১৩ সালে একই এলাকায় একটি জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল।এই ঘটনার পর ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়