রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নরসিংদির ওসি মো. আব্দুল গাফ্ফার আর নেই

নরসিংদির ওসি মো. আব্দুল গাফ্ফার আর নেই

নরসিংদিতে কর্মরত ওসি মোহাম্মদ আবদুল গাফফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোক করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সহকর্মী ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, সবশেষ তিনি নরসিংদিতে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ফরিদপুরে কর্মরত অবস্থায় অসংখ্য মানুষের উপকার করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সততা, মানবিকতা ও আন্তরিকতার জন্য তিনি সবার কাছে সম্মানিত ছিলেন।ঘনিষ্ঠজনরা জানান, মৃত্যুর দু’দিন আগেও তিনি স্বাভাবিকভাবে কথা বলেছেন এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। হঠাৎ তার এমন প্রস্থানে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন।তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন— এ কামনা সবার।

সর্বশেষ
পাঠক প্রিয়