সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

জামায়াতের অভিযোগ: একদল সন্ত্রাসী ভোটার-এজেন্টদের বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে

জামায়াতের অভিযোগ: একদল সন্ত্রাসী ভোটার-এজেন্টদের বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, কিছু কিছু এলাকায় দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ভোলা-২ আসনে গতকাল ও আজ আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন এবং এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। কাগজপত্র প্রস্তুতির সময়ও সংঘাত তৈরি করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, কুমিল্লা-৮ আসনে একদল সন্ত্রাসী কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না এবং ভোটারদের বাধা দিচ্ছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ায় বাধা দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে জুবায়ের “নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ” হিসেবে আখ্যায়িত করেছেন।তিনি প্রশাসনের প্রতি দাবি জানান, ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

সর্বশেষ
পাঠক প্রিয়